
উপকূলীয় উন্নয়ন মন্ত্রণালয় গঠনের দাবী জানিয়েছে বিডিজেএ. বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেইনে উন্নীত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সাংবাদিকদের সংগঠনটি। বিরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন- বিডিজেএ এর সভাপতি মাহবুব সৈকত এর সভাপতিত্বে জাতীয় সংসদের এলডি হলে বরিশাল ডিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) উদ্যোগে আয়োজিত ‘আগামীর বরিশাল; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে দক্ষিণাঞ্চলের জন্য একটি পৃথক উপকূলীয় উন্নয়ন মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বরিশাল বিভাগের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে দাবিগুলো তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রি নূরুল হক হক, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মজিবুর রহমান সরোয়ার, পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, লকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন, বলিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মেট্রপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ বক্তব্য রাখেন।
